বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

জনগণের সেবক হয়ে কাজ করতে চাই : শামসুজ্জামান হেলালী

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬ | ৭:২৭ অপরাহ্ণ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ | ৭:২৭ অপরাহ্ণ
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই : শামসুজ্জামান হেলালী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-১০ আসনের হালিশহর এলাকায় গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকালে হালিশহর বি ব্লক এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।

এ সময় তিনি বলেন, আমি জনগণের সেবক হয়ে কাজ করতে চাই। এলাকার মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনাকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। হালিশহরসহ চট্টগ্রাম-১০ আসনের উন্নয়ন ও মানুষের কল্যাণই আমার মূল লক্ষ্য।

গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা মনোযোগ দিয়ে শোনেন। উপস্থিত স্থানীয়রা এলাকার উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও নাগরিক সুবিধা বৃদ্ধির বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব, মাকসুদুর রহমান,জনাব,মকবুল আহমদ,জনাব,আকরাম জিহাদ,ধর্মাবলম্বী,অলিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ। গণসংযোগ ও প্রচারণা কর্মসূচিতে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

রহা

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares