বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুরুত্বপূর্ণ ৫ সিদ্ধান্ত

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২ | ৫:২৩ অপরাহ্ণ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ | ৫:২৮ অপরাহ্ণ
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুরুত্বপূর্ণ ৫ সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের ৩ হাজার ১’শ একর খাস জায়গা উদ্ধারকল্পে এবং সেখানের জীব-বৈচিত্র‍্য ও পরিবেশ-প্রতিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর কার্যলয়ে বৈঠক অনুষ্ঠানিত হয়েছে। এসময় পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মুখ্যসচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে প্রধানমন্ত্রী কার্যালয়ে সরকারের উচ্চপর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় সভায় পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।সেগুলো হলো-
.জঙ্গল সলিমপুরে ৩১০০ একর সরকারি খাস জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা এবং জমি উদ্ধারের পর সেখানে জীব-বৈচিত্র‍্য ও পরিবেশ-প্রতিবেশ অক্ষুণ্ণ রেখে সরকারের পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে মাস্টারপ্ল্যান প্রণয়নে কয়েকটি টাস্কফোর্স কমিটি গঠিত হয়।

২. গঠিত টাস্কফোর্স কমিটি সমূহ ১ মাসের মধ্যে উচ্ছেদ পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়ন এবং উদ্ধারকৃত সরকারি খাস জমিতে জীব-বৈচিত্র‍্য রক্ষাপূর্বক পরিবেশ বান্ধব অক্ষুণ্ণ রেখে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের মাস্টারপ্ল্যান প্রণয়ন করবে।

.জঙ্গল সলিমপুরে যারা প্রকৃত ভূমিহীন ও গৃহহীন রয়েছে তাদেরকে স্ব স্ব উপজেলায় আশ্রয়ণ প্রকল্প ও গুচ্ছগ্রাম প্রকল্পের মাধ্যমে আবাসনের ব্যবস্থা করা হবে।

. জঙ্গল সলিমপুরে সন্ত্রাস,ভূমিদস্যুতা ও মাদকের রাজত্ব কায়েম করে রাখা সন্ত্রাসী-আসামীদের গ্রেফতারে অবিলম্বে সাঁড়াশি চিরুনি অভিযান পরিচালনা করা হবে।

. আগামী ১ মাসের মধ্যে মাস্টার প্ল্যান করে তা মন্ত্রণালয়ে জমা দিতে হবে।

সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী,সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান, গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন।সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষও এসময় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares