বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

ছেলে রুহেলের জন্য মনোনয়নপত্র কিনলেন ইঞ্জিনিয়ার মোশাররফ

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩ | ২:১৪ অপরাহ্ণ আপডেট: ১৮ নভেম্বর ২০২৩ | ২:২০ অপরাহ্ণ
ছেলে রুহেলের জন্য  মনোনয়নপত্র কিনলেন ইঞ্জিনিয়ার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক

আগামী দ্বাদশ নির্বাচনে তাফশিল ঘোষণা হয়েছে।আজ শনিবার (১৮ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মনোনয়ন পত্র বিক্রি শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

সকাল থেকে লোকে লোকারণ্য বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। মনোনয়ন প্রত্যাশী,সমর্থকদের ভীড়ে মুহুর্মুহু স্লোগানে সরগরম হয়ে উঠে গুলিস্তান এলাকা।

সকালে আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলটির সভাপতি শেখ হাসিনা। তাঁর উদ্বোধনের পর থেকে দলটির বিভিন্ন আসনের নির্বাচন প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ শুরু  করেছে। ভীড় করছে মনোনয়ন ফরম সংগ্রহ করতে।

আর সেই ভীড় মাড়িয়ে ছেলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ এর সদস্য মাহবুব রহমান রুহেলের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করেন বাংলাদেশ আওয়ামীলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য,চট্টগ্রাম-১ মীরসরাই আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

এ সময় মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জেকে চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভুঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক এনায়েত নয়ন,মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন,বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম,সাবেক মেয়র ভিপি নিজাম উদ্দিন,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি রায়হান কাইজার,মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares