প্রকাশ: ২২ মার্চ ২০২২ | ১:২১ অপরাহ্ণ আপডেট: ২২ মার্চ ২০২২ | ১:২১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
এক ছাত্রীকে উত্যক্ত করা নিয়ে চট্টগ্রাম সরকারি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে উভয়পক্ষের ১০ জন কর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ মার্চ) সকালে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
জানা যায়,একাদশ শ্রেণীর এক ছাত্রীকে উত্যক্ত করেছিল এক ছাত্রলীগ কর্মী। বিষয়টি নিয়ে ওই ছাত্রী এক ছাত্রলীগ নেতাকে নালিশ দেয়।এনিয়ে দুইপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।একপর্যায়ে তা মারামারিতে রুপ নেয়। এতে দু’পক্ষের ১০ জন আহত হয়।পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস জাহান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগের ৮-১০ জন কর্মী আহত হয়েছে। পরে পুলিশ গিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া করলে ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
