বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ছাত্রীকে অপহরণ করলো গণিতের শিক্ষক, চট্টগ্রামে আটক

প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৩ | ৪:০৩ অপরাহ্ণ আপডেট: ৪ ডিসেম্বর ২০২৩ | ৪:০৩ অপরাহ্ণ
ছাত্রীকে অপহরণ করলো গণিতের শিক্ষক, চট্টগ্রামে আটক

নিজস্ব প্রতিবেদক

কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা থানাধীন একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে অধ্যায়নরত  ছাত্রীকে অপহরণ করে ইকবাল হোসেন। তিনি ওই বিদ্যালয়ের শিক্ষক। এ ঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে শিক্ষকের বিরুদ্ধে  মামলা করেন।

রবিবার (৩ ডিসেম্বর ) চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে অপহরণকারী শিক্ষক ইকবাল হোসেনকে আটক করে র‌্যাব। একই ভাবে অপহৃত ছাত্রীকে উদ্ধার করে।

র‌্যাব জানায়, অপহৃত  ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা থানাধীন একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে অধ্যায়নরত । স্কুলে আসা-যাওয়ার পথে উক্ত বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক তাকে প্রায় সময়ই আলাদা করে ডেকে নিয়ে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। আর  কু-প্রস্তাবে রাজি না হলে তাকে অপহরণ করে নিয়ে যাওয়াসহ বিভিন্ন ধরণের ভয়ভীতি প্রদর্শন করে আসছিল শিক্ষক । ভয় পেয়ে ওই ছাত্রী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়। সর্বশেষ গত ২৮ নভেম্বর  সকালে ওই ছাত্রীকে বাড়ির সামনে থেকে  সিএনজি চালিত অটোরিকশা করে অপহরণ করে শিক্ষক।

পরবর্তীতে  অপহৃত ছাত্রীর পিতা বাদী হয়ে শিক্ষককে আসামি করে কসবা থানায় মামলা করেন।

র‌্যাবের-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নূরুল আবছার বলেন,গোপন সংবাদের ভিত্তিতে মামলার আসামি ইকবাল হোসেনকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কাটঘর এলাকা থেকে গ্রেফতার করা হয়। অপহৃত কিশোরী উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares