নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের দুটি ছাত্রাবাস খোলার কথা থাকলেও নির্দিষ্ট সময়ে তা না খোলায় তার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৯ নভেম্বর). দুপুর ২টায় ছাত্রাবাসের তালিকা প্রকাশ করার কথা থাকলেও তা করেনি কর্তৃপক্ষ। ফলে তালিকা প্রকাশের দাবিতে দুপুর থেকে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।
আবির নামে এক শিক্ষার্থী জানান, বাসা দূরে হবার কারণে অনেক টাকা যাতায়াতে চলে যায়। তাছাড়া রাস্তাঘাটে যানজটের কারণে পড়াশোনার সময়ও নষ্ট হয়। তাই আমাদের কথা চিন্তা করে দ্রুত হলের তালিকা প্রকাশ করা হোক।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার সহ-সমন্বয়ক ফাহিম হোসেন বলেন, ছাত্রবাস খোলার সাধারণ শিক্ষার্থীদের যে নায্য দাবি তার সাথে একাত্মতা রযেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়া হোক।
