বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চুয়েটে আন্তর্জাতিক গণিত দিবস উদযাপন

প্রকাশ: ১৪ মার্চ ২০২২ | ৩:৩৩ অপরাহ্ণ আপডেট: ১৪ মার্চ ২০২২ | ৪:৫৪ অপরাহ্ণ
চুয়েটে আন্তর্জাতিক গণিত দিবস উদযাপন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ প্রথমবারের মতো গণিত বিভাগের আয়োজনে “Mathematics Unites” স্লোগানে আন্তর্জাতিক গণিত (পাই) দিবস-২০২২ উদযাপিত হয়েছে।

সোমবার ( ১৪ই মার্চ) বিকাল ৫ টায় গণিত বিভাগের বিভাগীয় প্রধানের কার্যালয়ে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেবের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক জনাব নুরুন নাহার অনুষ্ঠান সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন
প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এবং গণিত বিভাগের অধ্যাপক ড. সুনীল ধর এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।

অনুষ্ঠানে আন্তর্জাতিক গণিত দিবস উপলক্ষ্যে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন গণিত বিভাগের অধ্যাপক মোছাম্মৎ তাহমিনা আক্তার। করেন। আলোচনা সভার পরে আন্তর্জাতিক গণিত দিবস ও বিশ্বখ্যাত গণিতবিদ আলবার্ট আইনস্টাইনের জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়।

উল্লেখ্য, ২০২০ সন থেকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক গণিত (পাই) দিবস উদযাপন করা হয়।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares