বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চিম্ময়ের পক্ষে ছিলো না কোন আইনজীবী,২ জানুয়ারি পুনরায় জামিন শুনানি

প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৪ | ১২:১৩ অপরাহ্ণ আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ | ১২:১৯ অপরাহ্ণ
চিম্ময়ের পক্ষে ছিলো না কোন আইনজীবী,২ জানুয়ারি পুনরায় জামিন শুনানি

নিজস্ব প্রতিবেদক 

রাষ্ট্রদ্রোহ মামলায় আটক বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে অংশ নেননি কোন আইনজীবী। যে কারণ শুনানী মুলতবি করে আগামী ২ জানুয়ারি দিন ধার্য্য করা হয়েছে।

চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (ক্রাইম) মো. রইস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,আজ ৩ ডিসেম্বর চিম্ময় কৃষ্ণের জামিন শুনানির পূর্বনির্ধারিত তারিখ ছিলো।কিন্তু তার পক্ষে কোন আইনজীবী শুনানিতে অংশগ্রহণ করেননি।যে কারণে আদালত শুনানির তারিখ পিছিয়ে ২ জানুয়ারি করেছেন।

জানা যায়, শুনানি থাকলেও চিম্ময়ের পক্ষে কোন আইনজীবী ছিলোনা।এসময় চিম্ময় সমর্থকদের হাতে নিহত আইনজীবীরা আদালত বিক্ষোভ করতে থাকেন।তারা হত্যার নির্দেশদাতা হিসেবে চিম্ময় প্রভুর ফাঁসি দাবি করেন।একইসাথে চিম্ময়কে সহযোগিতা করায় তারা চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মফিজ উদ্দিন ভুঁইয়ার পদত্যাগ দাবি করে বিক্ষোভ করতে থাকেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares