বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চিম্ময়ের আইনজীবী অনুপস্থিত, ফিরে গেলেন ঢাকা থেকে আসা রবীন্দ্র বাবু

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪ | ৪:০৬ অপরাহ্ণ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ | ৪:০৬ অপরাহ্ণ
চিম্ময়ের আইনজীবী অনুপস্থিত, ফিরে গেলেন ঢাকা থেকে আসা রবীন্দ্র বাবু

নিজস্ব প্রতিবেদক 

ওকালতনামা দেয়া চিন্ময়ের আইনজীবী অনুপস্থিত
রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির জন্য ২ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। সুপ্রিম কোর্ট থেকে আসা আইনজীবী রবীন্দ্র ঘোষ চিন্ময় বহ্মচারীর মামলা লড়তে ওকালতনামা জমা দেওয়া চট্টগ্রামের আইনজীবী সুমীত আচার্য্যকে উপস্থিত করতে না পারায় শুনানির আবেদন নথিভুক্ত করে আদালত এ দিন ধার্য করেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলাম এ আদেশ দেন। এর আগে দুপুর আড়াইটার দিকে আদালত শুনানি কার্যক্রম শুরুতে ওকালতনামা দাখিল করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। এ সময় ওকালতনামা যাচাইয়ের জন্য ওই আইনজীবীকে উপস্থিত করতে আদালত সময় বেঁধে দেন। কিন্তু শেষ পর্যন্ত ওই আইনজীবী উপস্থিত হননি।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares