সাম্পান ডেস্ক
নগরের চান্দগাঁওয়ে সিঁধ কেটে চুরি হওয়া ল্যাপটপ,চার্জার ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ইমরান হোসেন (ইমনকে) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৮ মে )বায়েজিদ বোস্তামী থানাধীন শীতল ঝর্ণা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ।বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই হৃদয় মাহমুদ লিটন।
জানা যায়,গত ৩০ এপ্রিল দুপুরে রেজাউল মোর্শেদ নামে এক ব্যক্তির চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচাবাজারের সাদ্দাম গলির জোহরা ম্যানশনস্থ ৬ষ্ঠ তলার ৩নং প্লাটের দরজার তালা ভেঙ্গে ১ টি ল্যাপটপ ও চার্জার, ২টি হাত ঘড়ি, ১ টি বাটন মোবাইল এবং নগদ ২৫,০০০ টাকা চুরি হয়। ওই ঘটনায় ভূক্তভোগী বাদী হয়ে চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করেন।
পরবর্তীতে মামলার তদন্তদের দায়িত্ব পাই এসআই হৃদয় মাহমুদ লিটন।
তিনি বলেন, তদন্ত করে আসামিকে ধরতে গত ৮ মে সিএমপি বায়েজিদ বোস্তামী থানাধীন শীতল ঝর্ণা এলাকা অভিযান চালানো হয় ।এ সময় আসামি ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়ে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন বাদশা চেয়ারম্যানঘাটা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে আসামির হেফাজত হতে চুরি হওয়া ১টি ল্যাপটপ, চার্জার ও নগদ ২৩০০ শত টাকা উদ্ধার করা হয় । আসামি ইমনের বিরুদ্ধে মহানগরীর কোতোয়ালি , পাঁচলাইশ, চকবাজার এবং চান্দগাঁও থানায় মোট ১৪ টি চুরি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
