প্রকাশ: ১০ মার্চ ২০২৪ | ১১:৩২ পূর্বাহ্ণ আপডেট: ১০ মার্চ ২০২৪ | ১১:৩২ পূর্বাহ্ণ
সাম্পান ডেস্ক
নগরীর চান্দগাঁও থানার নেজাম (২৭) নামে এক মাদককারবারি এবং মো. তারেক হোসেন (২৮) নামে আরেক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৯ মার্চ) রাহাত্তার পুল এবং বরিশাইল্ল্যা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
নেজামকে শনিবার বিকেলে এবং তারেক হোসেনকে রবিবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানান চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির।
তিনি বলেন, শনিবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাহাত্তারপুল এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা ও ১১শ টাকাসহ নেজামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ৬টির বেশি মামলা আদালতে বিচারাধীন। অন্যদিকে শুক্রবার কয়েকজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। অভিযান চালিয়ে শনিবার সকালে ছিনতাইকারী তারেক হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে মোবাইল ও নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
