বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চলতি বছরের জুনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন

প্রকাশ: ২২ মার্চ ২০২২ | ৫:৫৭ অপরাহ্ণ আপডেট: ২২ মার্চ ২০২২ | ৫:৫৭ অপরাহ্ণ
চলতি বছরের জুনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

শেষ পর্যন্ত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলনের ক্ষণ ঘোষণা করা হয়েছে। চলতি বছরের জুন মাসে প্রায় ১৫ বছর পর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউজে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

সাংবাদিকদের ব্রিফিংকালে স্বপন বলেন, ‘বুধবার সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরী ও সহ সভাপতি ইব্রাহিম হোসেন বাবুল তারা চারজন বসে ১৫ টি সাংগঠনিক টিমের পূর্ণাঙ্গ রূপ দেবেন। মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া নগরের কার্যনির্বাহী কমিটিতে থাকা বাকি ৬০ সদস্যকে চারজন করে ১৫টি দলে ভাগ করে দেয়া হবে।আগামী জুন মাসে সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ সময় কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares