নিজস্ব প্রতিনিধি
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় একযোগে প্রকাশ করা হবে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের মাধ্যমে শিক্ষার্থীরা তিনটি ভিন্ন মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
যেভাবে ফলাফল জানা যাবে:
০১. অনলাইনে:
শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় ওয়েবসাইট www.educationboardresults.gov.bd অথবা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল জানতে পারবেন।
২. নিজ প্রতিষ্ঠান থেকে:
শিক্ষার্থীরা চাইলে নিজ নিজ স্কুল বা মাদ্রাসায় গিয়েও ফলাফল জানতে পারবেন। বোর্ড কর্তৃপক্ষ ফল যাচাই করে প্রতিষ্ঠানের মাধ্যমে ফল প্রকাশ করবে।
৩. মোবাইল SMS-এ:
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে:
SSC<space>Board এর প্রথম তিন অক্ষর<space>Roll Number<space>2025
এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণ: SSC DHA 123456 2025
ফল পুনঃনিরীক্ষার সুযোগ:
ফলাফল প্রকাশের পর, যারা চায় তারা ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবে আগামীকাল শুক্রবার (১১ জুলাই) থেকে ১৭ জুলাই পর্যন্ত।
শুধুমাত্র টেলিটক সিম ব্যবহার করে এ আবেদন করা যাবে।
মেসেজ ফরম্যাট:
RSC<space>বোর্ডের প্রথম তিন অক্ষর<space>রোল নম্বর<space>বিষয় কোড
পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
একাধিক বিষয়ের জন্য কোড লিখতে হলে কমা (,) দিয়ে আলাদা করতে হবে।
উদাহরণ: RSC DHA 123456 101,102
পরীক্ষায় অংশগ্রহণ:
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। এবার মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন শিক্ষার্থী ফরম পূরণ করলেও প্রায় ১৯ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
ফলাফল নিয়ে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে সঠিক ও নির্ভুল তথ্য যাচাই করে দেখার জন্য শিক্ষার্থীদের সতর্কতা অবলম্বনের অনুরোধ করা হয়েছে।
সর্বশেষ তথ্য জানতে চোখ রাখুন শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং সরকারি বার্তায়।
