বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চরমোনাই পীরকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে ফটিকছড়ি ইসলামী আন্দোলনের বিবৃতি

প্রকাশ: ৭ জুলাই ২০২৫ | ৩:৪৮ অপরাহ্ণ আপডেট: ৭ জুলাই ২০২৫ | ৩:৪৮ অপরাহ্ণ
চরমোনাই পীরকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে ফটিকছড়ি ইসলামী আন্দোলনের বিবৃতি

সাম্পান ডেস্ক

পি আর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির নির্বাচনের দাবিকে কেন্দ্র করে বিএনপি নেতার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফটিকছড়ি থানা শাখা।

রবিবার (৬ জুলাই) সংগঠনের সভাপতি এম. এম. শওকত আলী আ’যমী ও সেক্রেটারি মাওলানা তৌহিদুল আলম এক যৌথ বিবৃতিতে বলেন, বিএনপি নেতা সরওয়ার আলমগীর চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনকে নিয়ে যে ভাষায় মিথ্যাচার করেছেন, তা রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছে।

বিবৃতিতে বলা হয়, পি আর পদ্ধতির পক্ষে বা বিপক্ষে মতামত থাকতে পারে, তবে তা যেন রাজনৈতিক সৌহার্দ্য ও যুক্তির মাধ্যমে উপস্থাপন করা হয়। কিন্তু বিএনপির উত্তর জেলা যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর ৪ জুলাই বাগানবাজার ও দাঁতমারায় যেসব মন্তব্য করেছেন, তা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, বিএনপি অতীতে নানা নির্বাচন ও সংসদ কার্যক্রমে অংশ নিয়ে ফ্যাসিস্ট সরকারের নির্বাচন বৈধতা দিয়েছে। কিন্তু এখন ইসলামী আন্দোলনের উপর দোষ চাপিয়ে নিজেদের অতীত ভুল আড়াল করতে চাইছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতেও রাজপথে সক্রিয় ছিল এবং বর্তমানেও গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিএনপি বরং ছাত্র-জনতার ২৪ জুলাইয়ের অভ্যুত্থানে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে। অথচ ইসলামী আন্দোলন তখন রাজপথে জীবন বাজি রেখে অংশ নিয়েছিল।

নেতৃবৃন্দ সরওয়ার আলমগীরের উদ্দেশে বলেন, তাঁকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে, না হলে এই দায়িত্ব বিএনপিকেই নিতে হবে।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares