বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চবি সীতাকুণ্ড ছাত্র সমিতির ইফতার ও নবীন বরণ সম্পন্ন

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২ | ৭:০৩ পূর্বাহ্ণ আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ৭:০৩ পূর্বাহ্ণ
চবি সীতাকুণ্ড ছাত্র সমিতির ইফতার ও নবীন বরণ সম্পন্ন

চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সীতাকুণ্ড ছাত্র সমিতির উদ্যোগে সীতাকুণ্ড থেকে ভর্তি হওয়া ২০২০-২১ সেশনের নবীন শিক্ষার্থীদের বরণ ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৯ এপ্রিল) সীতাকুণ্ড জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এতে সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বিভিন্ন বিভাগের দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সীতাকুণ্ড ছাত্র সমিতির সভাপতি মো. ফয়সালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহিম সাজ্জাতের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টামণ্ডলী। এর মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সিরাজী, সাবেক সভাপতি বখতিয়ার উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আবেদীন আল মামুন, সাবেক সভাপতি ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক দীপক ভৌমিক, সাবেক সভাপতি রবিন ঘোষ, সাবেক সভাপতি ইকবাল বাহার, সাবেক সাধারণ সম্পাদক কাইজার রনি, সাবেক সভাপতি ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক নয়ন দেব নাথ, সাবেক সভাপতি ইকবাল মাহমুদ ও সাবেক সাধারণ সম্পাদক এমরান হোসেন রাকিব। এছাড়া সাবেক সহ-সভাপতি শাহেদ ইকবাল, শরীফুল মোস্তফা টিটু ও শাহেদুল ইসলাম পারভেজ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আগামী এক বছরের জন্য আমজাদ হোসেনকে সভাপতি ও রায়হান উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এর আগে এদিন ৪০ তম বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) সুপারিশপ্রাপ্ত ও সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি নাভেদ আল রাজী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের নব নিযুক্ত প্রভাষক ও সমিতির সাবেক সহ-সভাপতি আবু মুহাম্মদ কায়সারকে সংবর্ধনা প্রদান করা হয়।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares