বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চবি সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২২ | ৫:৩৯ অপরাহ্ণ আপডেট: ১৩ এপ্রিল ২০২২ | ৫:৩৯ অপরাহ্ণ
চবি সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) বিকাল পাঁচটায় নগরীর জিইসি মোড়স্থ ইফকো জামান সেন্টারে এটি অনুষ্ঠিত হয়৷

সমিতির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রায়হান উদ্দিনের সঞ্চালনায় এই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মো. শহীদুল হক।

ইফতার মাহফালে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, সাংবাদিক সমিতির ইফতার মানেই একটা মিলনমেলা। সিনিয়র সাংবাদিকবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণ দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। এটাই রমজানের শিক্ষা। আমরা সবাই মিলে চেষ্টা করলে সমাজ, দেশ এবং জাতিকে এগিয়ে নিতে পারবো।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সংবাদপত্র জাতির দর্পণ৷ আপনারা চাইলে সমাজের জন্য বিশাল ভূমিকা রাখতে পারেন।

এসময় আরো বক্তব্য রাখেন চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ,সহযোগী অধ্যাপক শাহাব উদ্দীন নীপু, সহকারী অধ্যাপক মাধব চন্দ্র দাস, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম।

ইফতার মাহফিলে সমিতির সাবেক নেতৃবৃন্দ, বিভিন্ন মিডিয়ার সিনিয়র সাংবাদিক, শাখা ছাত্রলীগ, ছাত্রদল ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন৷ বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন মো. শহীদুল হক।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares