বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চবিতে স্থানীয়দের সাথে সংঘর্ষে জড়ালো ছাত্রলীগ

প্রকাশ: ২২ মে ২০২২ | ১:২৪ অপরাহ্ণ আপডেট: ২২ মে ২০২২ | ১:২৫ অপরাহ্ণ
চবিতে  স্থানীয়দের সাথে সংঘর্ষে জড়ালো ছাত্রলীগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগর একটা গ্রুপের নেতাকর্মীদের সাথে স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রবিবার (২২ মে) বিকেল সোয়া তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের দুই নাম্বার গেইট এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার সাথে বাইকের ধাক্কা লাগাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়।

জানা গেছে, বিজয় গ্রুপের দুজন কর্মী বাইকে করে যাচ্ছিলেন। এমন সময় দুই নাম্বার গেইট এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার সাথে ধাক্কা লাগে। এ ঘটনায় স্থানীয় এক যুবকের সাথে বাইক আরোহী ছাত্রলীগ কর্মীদের কথা-কাটাকাটি হয়।

কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় ওই যুবক জোরে জোরে গালিগালাজ শুরু করলে ছাত্রলীগ কর্মীরা তাকে মারতে উদ্বুদ্ধ হন। এর মধ্যে উভয় পক্ষে আরো লোকজন জড়ো হয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে স্থানীয় ইউপি সদস্যের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও কিছু সময় পর ছাত্রলীগের দেড় শতাধিক নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের আলাওল হল থেকে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বের হয়ে জোবরা গ্রামে প্রবেশ করেন।

এ সময় গ্রামবাসীরা তাদের বসতবাড়ির আড়াল থেকে ছাত্রলীগ কর্মীদের উপর ইট পাটকেল নিক্ষেপ করেছেন বলে খবর পাওয়া গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উভয়পক্ষের মধ্যে থেমে থেমে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পালটা ধাওয়া চলছে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ছাত্রদের সঙ্গে স্থানীয়দের মধ্যে সামান্য ঝামেলা হয়েছিল। ছাত্ররা উত্তেজিত হয়ে স্থানীয়দের এলাকায় ডুকে পড়ে। পরে প্রক্টরিয়াল বডি ও হাটহাজারী থানা পুলিশ এসে ছাত্রদেরকে হলে ফিরিয়ে নিয়ে যায়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares