সাম্পান ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ সংগঠন মিনার- এর ‘প্রোডাক্টিভ রমাদান ২০২৫’ শীর্ষক আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে।এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দ্যা ইসলামিক সেমিনারি অব আমেরিকার ডিন, আন্তর্জাতিক ইসলামিক স্কলার শায়েখ ড. ইয়াসির কাজী।
আজ রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে এই সিম্পোজিয়ামে অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সিম্পোজিয়ামে স্বাগত বক্তব্য প্রদান করেন মিনারের চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহীম। সিম্পোজিয়ামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. কামাল উদ্দিন, পরিক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. এনায়েতউল্লাহ পাটোয়ারী।

অনলাইনে রেজিষ্ট্রেশনকৃত প্রায় সহস্রাধিক শিক্ষক, শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দুপুর ২.৩০ এ শুরু হওয়া সিম্পোজিয়াম প্রধান আলোচকের বক্তব্যের পর প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সমাপ্ত হয়।
প্রশ্নোত্তর পর্বে উপস্থিত ডেলিগেটদের প্রশ্নের উত্তর দেন প্রধান আলোচক ড. ইয়াসির কাজী৷ বিকেল ৫ টায়অনুষ্ঠান সমাপ্ত হয়।
