বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চবিতে আবারও সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দু’পক্ষ

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | ২:২৬ অপরাহ্ণ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | ২:২৬ অপরাহ্ণ
চবিতে আবারও সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দু’পক্ষ

সাম্পান ডেস্ক

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজেদের মধ্যে আবারও সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের বগিভিত্তিক দুই গ্রুপ।এতে তিনজন আহত হয়েছে।এছাড়া ভাঙচুর করা হয়েছে আবাসিক হলের ৮টি কক্ষ।


শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে সোহরাওয়ার্দী হল মাঠে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

জানা যায়,এ পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে জড়ায় উপ গ্রুপ বিজয়ের দুইটি পক্ষ।এতে উভয় পক্ষের ইট পাটকেল নিক্ষেপে তিন ছাত্রলীগ কর্মী আহত হয়।সংঘর্ষে জড়ানো দুইটি পক্ষই শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী বলে পরিচিত।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares