বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

চন্দনাইশে স্কুল ছাত্রীদের ধর্ষণের চেষ্টা করছিল গ্রেফতার ২ বখাটে 

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩ | ৯:৩৩ অপরাহ্ণ আপডেট: ২৮ নভেম্বর ২০২৩ | ৯:৩৩ অপরাহ্ণ
চন্দনাইশে স্কুল ছাত্রীদের ধর্ষণের চেষ্টা করছিল গ্রেফতার ২ বখাটে 

আনোয়ারা প্রতিনিধি

চন্দনাইশ উপজেলায় দুই স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা করা হয়েছিল। এ ঘটনায়  ভুক্তভোগীর পরিবার থানায় মামলা করেন। ওই মামলায় অভিযুক্ত দুই বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ধোপাছড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, সাতকানিয়া উপজেলার শিলঘাটা এলাকার মোহাম্মদ রফিক মিয়ার ছেলে  রিফাত হোসেন (১৯),  একই এলাকার  আব্দুল করিমের ছেলে সাইমুন (১৮)।

জানাযায়, ঘটনার পরবর্তীতে গত ২৬নভেম্বর  ভুক্তভোগী এক ছাত্রীর পিতা জাহাঙ্গীর আলম চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, পাহাড়ি এলাকা ধোপাছড়ির স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ৮ম ও ৯বম শ্রেণির দুই ছাত্রী রবিবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে  চিড়িংঘাটা এলাকার জিরোবুক ব্রিজের  পাশে ওৎ পেতে থাকা বখাটেরা ধর্ষণের চেষ্টা চালায়। পরে ছাত্রীদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম জানান, স্কুল ছাত্রীদের ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares