প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২১ | ১২:৪৭ অপরাহ্ণ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ | ১২:৪৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে নৌকার প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই সময় অস্থায়ী এই অফিসের পাশের দুইটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
সোমবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে বরকল ১ নম্বর ওয়ার্ডের মনাজি পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার দিবাগত রাতে ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের নৌকার প্রার্থী ফেরদাউছ ইসলাম খানের নির্বাচনী অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে।একপর্যায়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।এ সময় পাশে থাকা বোরহানের চায়ের দোকান ও ইউসুফের পানের দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
নৌকার প্রার্থী ফেরদাউছ ইসলাম খান বলেন, ভিন্ন দলের লোকেরা নৌকার অফিস পুড়ে দিয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
