সাম্পান ডেস্ক
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরীর সমর্থনে রাউজান পৌরসভার ৯টি ওয়ার্ডে পৃথক পৃথক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আয়োজিত এসব পথসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি এবার সহ আওয়ামী লীগ থেকে ৭বার মনোনয়ন পেয়েছেন। দেশের সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।
পথসভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলোয়ারা ইউসুফ। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ আলমগীর আলী, কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল, কাউন্সিলর আলহাজ্ব বশির উদ্দিন খান, কাউন্সিলর কাজী শওকত হাসান, কাউন্সিলর জানে আলম জনি, কাউন্সিলর এডভোকেট সমীর দাশগুপ্ত, কাউন্সিলর আজাদ হোসেন, কাউন্সিলর এডভোকেট দিলীপ কুমার, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, মহিলা কাউন্সিলর নাসিমা আকতার, জেবুন্নেছা আকতার, জান্নাতুল ফেরদৌস ডলি, নজরুল ইসলাম চৌধুরী, সুমন দে, হাসান মোহাম্মদ রাসেল. হারুনুর রশিদ চৌধুরী টিপু।
