নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া উত্তরের অংশ) সংসদীয় আসনের শহরে অবস্থানরত নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টায় নগরীর সাফা আর্কেড ক্লাবে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

তিনি বলেন, ৫ আগস্ট পরবর্তী পরিবর্তনের ধারায় ন্যায়ভিত্তিক নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে একটি শোষণমুক্ত সমাজ গঠনে জাতীয় সংসদকে নতুনভাবে সাজাতে হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার অব্যাহত রাখতে নেতাকর্মীদের প্রতি দ্বারে-দ্বারে পৌঁছে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইআইইউসি’র ভাইস চ্যান্সেলর ও প্রাণিবিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য জাফর সাদেক, চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী এবং জামায়াত মোনোনীত এমপি প্রার্থী চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মো. শাহাদাৎ হোসেন।
বক্তারা বলেন, মাঠে সংগঠিতভাবে কাজ করলে চট্টগ্রাম-১৪ আসনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করা সম্ভব। এজন্য কেন্দ্রভিত্তিক সাংগঠনিক পরিকল্পনার পাশাপাশি জনগণের কাছে পৌঁছে বাড়ি বাড়ি যোগাযোগ জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সমাবেশে জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএস
