বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রাম–১১ আসনে সমর্থনে রানওয়ে কর্মসূচি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫ | ৪:১১ অপরাহ্ণ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ | ৪:১১ অপরাহ্ণ
চট্টগ্রাম–১১ আসনে সমর্থনে রানওয়ে কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম–১১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী শফিউল আলমের সমর্থনে ‘রানওয়ে কর্মসূচি’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) ইপিজেড স্টিল মিল বাজারের উত্তর পাশ থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও আসনের পরিচালক মোহাম্মদ উল্লাহ।

তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের প্রথম ভোটটি সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বকে শক্তিশালী করতে হবে। দাঁড়ি পাল্লার পক্ষে তরুণদের সমর্থন অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।

চট্টগ্রাম মহানগরী কর্মপরিষদের সদস্য ও বন্দর থানা আমীর মাহমুদুল আলমের সভাপতিত্বে এবং চট্টগ্রাম–১১ আসনের সদস্য সচিব ও সদর ঘাট থানা জামায়াতের আমীর আব্দুল গফুরের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রার্থী শফিউল আলম। তিনি বলেন, *এই এলাকার মানুষের উন্নয়ন, ন্যায়বিচার ও সামাজিক কল্যাণ নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। জনগণের প্রত্যাশা পূরণে সর্বশক্তি নিয়োগ করব।*

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোহাম্মদ আবু তালেব চৌধুরী। এছাড়া অংশ নেন সদর ঘাট থানা সেক্রেটারি সরওয়ার জাহান সিরাজী, শিবির নেতা শাহেদুল মোরসালীন, ওয়ার্ড আমীর ও কাউন্সিলর প্রার্থীরা এবং বন্দর, পতেঙ্গা, ইপিজেড, সদর ঘাট, ডাবলমুরিং থানার নেতৃবৃন্দ।

নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছিল বিশেষভাবে নজরকাড়া। বক্তারা ঘোষণা করেন, চট্টগ্রাম–১১ আসনে উন্নয়ন, ন্যায় ও সুশাসনের প্রতীক হবে দাঁড়ি পাল্লা।

কর্মসূচিটি সিমেন্ট ক্রসিং, হাসপাতাল গেইট, বন্দর টিলা, ইপিজেড মোড় ও মাইলের মাথা হয়ে সল্টগোলা রেলক্রসিং এলাকায় গিয়ে শেষ হয়।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares