শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩ | ৬:৫৬ অপরাহ্ণ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৩ | ৬:৫৬ অপরাহ্ণ
চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ

সাম্পান ডেস্ক 

জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী শাখার উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন,ভোটদান থেকে বিরত থাকা এবং ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সারা দেশে বিএনপির পাশাপাশি এই কর্মসূচি ঘোষণা করে জামায়াত।

কেন্দ্র ঘোষিত কর্মসূচির আওতায় বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নগরীর পাঁচলাইশ,চান্দগাঁও, পাহাড়তলী,কোতোয়ালীসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডে এই কর্মসূচি পালন করা হয়। এতে দলটির নগর,থানা ও ওয়ার্ড নেতারা অংশগ্রহণ করেন।

গণসংযোগকালে জামায়াত নেতারা বলেন, আগামী ৭ জানুয়ারি নীল নকশার একতরফার নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ক্ষমতালোভী অবৈধ সরকার। যেখানে নির্বাচনের নামে প্রহসন ও তামাশার নাটক মঞ্চস্থ হতে চলেছে। দেশপ্রেমিক গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো যেভাবে সরকারের পাতানো নির্বাচনে অংশগ্রহণ করেনি। তেমনিভাবে দেশপ্রেমিক গণতন্ত্রকামী জনতা ভোটকেন্দ্রেও যাবে না।

জামায়াত নেতৃবৃন্দ বলেন, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরার যেন কেউ নেই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। দেশের কোনো কিছুর ওপরে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই।

অবিলম্বে ঘোষিত তফসিল বাতিল করে নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল করার দাবি জানিয়ে জামায়াত নেতৃবৃন্দ বলেন,আমীরে জামায়াত ডা.শফিকুর রহমানসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে নিম্ন আদালতে ফরমায়েসী রায়ের সাজা বাতিল এবং গণগ্রেফতার বন্ধ করতে হবে। ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

 

সংবাদ বিজ্ঞপ্তি 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares