নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ২০২২-২৩ সেশনের নির্বাচন সম্পন্ন হয়েছে।এতে মোট ১৯ পদের মধ্যে সভাপতি – সেক্রেটারিসহ ১০ টি পদে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ জয়ী হয়েছে।আর সিনিয়র সহসভাপতি ও সহ সাধারণ সম্পাদকসহ ৯টি পদে বিএনপি- জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় বহুল আলোচিত এই নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। ভোট গণনা শেষে মধ্যরাতে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে আওয়ামী লীগ পন্থী সমন্বয় পরিষদের আবু মোহাম্মদ হাশেম সভাপতি ও এএইচএম জিয়াউদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আর বিএনপি – জামায়াতপন্থী পরিষদের এম সফিউল্লাহ সিনিয়র সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
জানা যায়, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এবারের নির্বাচনে মোট ৫ হাজার ২০১ জন ভোটারের মধ্যে ৪ হাজার ১৯৩ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই নির্বাচনে ৯টি সম্পাদকীয়, ১০টি নির্বাহী সদস্যসহ মোট ১৯টি পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে শুধু একজন ছিলেন স্বতন্ত্র প্রার্থী।
জানা যায়, নির্বাচনে ২০৯৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদের আবু মোহাম্মদ হাশেম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপিপন্থী নাজিম উদ্দিন চৌধুরী পেয়েছেন ২০৫৮ ভোট।সাধারণ সম্পাদক পদে নির্বাচিত এএইচএম জিয়াউদ্দিন পেয়েছেন ১৯৫৭নভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুস সাত্তার সরোয়ার পেয়েছেন ১৬২৬ ভোট। সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র কিশোর কুমার দাশ পেয়েছেন ৫৬২ ভোট।
২২৫৮ ভোটে সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শফিক উল্লাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেকান্দার চৌধুরী পেয়েছেন ১৮৭৯ ভোট।
নির্বাচন আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদের বাকি নির্বাচিতরা হলেন সহ সভাপতি আজিজ উদ্দিন হায়দার, পাঠাগার সম্পাদক জাহিদুল ইসলাম চৌধুরী,অর্থ সম্পাদক সালাউদ্দিন মনসুর চৌধুরী রিমু,তথ্য ও প্রযুক্তি সম্পাদক মেজবাহ উদ্দীন দোয়েল ও নির্বাহী সদস্য পদে এএনএম রোকনুজ্জামান মুন্না,খোরশেদ আলম, মোস্তফা করিম,শ্যামল চৌধুরী।
আর বিএনপি -জামায়াত সমর্থিত ঐক্য প্যানেলের বাকি বিজয়ী প্রার্থীরা হলেন সহ সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিটু,সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক লায়লা নূর,নির্বাহী সদস্য পদে তৌহিদুল বারী চৌধুরী,আইনুল কামাল,তৌহিদুল ইসলাম,আবদুল্লাহ আল মামুন,বিলকিস আরা মিতু,সেলিনা আক্তার।
