বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রাম-বরিশালে ডেঙ্গুর প্রকোপ, একদিনে আক্রান্ত ২৯৪

প্রকাশ: ৫ জুলাই ২০২৫ | ৫:৩৩ অপরাহ্ণ আপডেট: ৫ জুলাই ২০২৫ | ৫:৩৩ অপরাহ্ণ
চট্টগ্রাম-বরিশালে ডেঙ্গুর প্রকোপ, একদিনে আক্রান্ত ২৯৪

সারা দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে আরও ২৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের অর্ধেকের বেশি বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। তবে এই সময়ে ডেঙ্গুতে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

শনিবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩ জন, ঢাকা উত্তর সিটিতে ৩১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৮ জন এবং রাজশাহী বিভাগে ৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৩৭ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ১০ হাজার ৬৭৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ৯৫৪ জন। আর এই রোগে মারা গেছেন ৪৫ জন।

এস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares