প্রকাশ: ৭ মে ২০২২ | ৪:০৮ অপরাহ্ণ আপডেট: ৭ মে ২০২২ | ৪:১০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
কনটেইনার ওঠানামার কাজে ব্যবহার করতে চট্টগ্রাম বন্দরে নতুন করে দুইটি অত্যাধুনিক ‘কি গ্যান্ট্রি ক্রেন’ ও তিনটি রাবার টায়ার গ্যান্ট্রি আনা হয়েছে।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন ,শনিবার পাঁচটি সরঞ্জাম নিয়ে আসা এমভি জিং হুয়া টুয়েলভ নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের পাঁচ নম্বর বার্থে নোঙর করেছে।
তিনি বলেন , ‘কনটেইনার হ্যান্ডলিংকে আরও সহজ করতে বন্দর কর্তৃপক্ষ ১০৪টি বিভিন্ন ধরনের সরঞ্জাম সংগ্রহ করছে। এর আগে মোবাইল হারবার ক্রেনের একটি চালান এসেছে। এবার দুইটি কি গ্যান্ট্রি ক্রেন ও তিনটি রাবার টায়ার গ্যান্ট্রি এসেছে। পর্যায়ক্রমে আরও সরঞ্জাম আসবে।’
