বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রাম প্রেসক্লাবের ৪ সদস্যের অন্তর্বর্তী কমিটির দায়িত্ব গ্রহণ

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪ | ৭:০৭ অপরাহ্ণ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ | ৭:০৭ অপরাহ্ণ
চট্টগ্রাম প্রেসক্লাবের ৪ সদস্যের অন্তর্বর্তী কমিটির দায়িত্ব গ্রহণ

সাম্পান ডেস্ক 

ছাত্রজনতা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সৃষ্ট অচলাবস্থা নিরসনে সরকার কর্তৃক তদন্ত এবং পরবর্তীতে সরকারের নির্দেশে গঠিত প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।এতে দীর্ঘ তিনমাস বন্ধ থাকার পর পুনরায় সচল হওয়ায় স্বস্থি ফিরে এসেছে ক্লাবের স্থায়ী সদস্যদের মাঝে।

বুধবার (২০ নভেম্বর) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের নেতৃত্বে ৪ সদস্যের কমিটি দায়িত্বগ্রহণ করেন।একই দিন বিকেলে এই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

অন্তবর্তী কমিটির সদস্য সচিব হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার চট্টগ্রামের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি। কমিটির অপর দুই সদস্য হচ্ছেন দৈনিক কালের কন্ঠ চট্টগ্রামের ব্যুরো প্রধান মুস্তফা নঈম ও গ্লোবাল টেলিভিশন চট্টগ্রামের ব্যুরো প্রধান গোলাম মওলা মুরাদ।

জানা যায়, অন্তরবর্তী কমিটির প্রথম সভায় ছাত্রজনতার গণআন্দোলন পরবর্তী সময়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সৃষ্টি সংকট নিরসনে সরকারের নির্দেশে তদন্ত কার্যক্রম পরবর্তী প্রেসক্লাবের অন্তবর্তী কমিটি গঠনের পূর্ববর্তী সংশ্লিষ্ট সকল কার্যক্রমের অনুমোদন দেওয়া হয়। একইসাথে অগ্রণী ব্যাংক প্রেসক্লাব শাখায় ক্লাবের চলমান সকল ব্যাংকের হিসাব পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়। একই সাথে চট্টগ্রাম প্রেস ক্লাবের নতুন সদস্য পদ প্রদান ও স্থায়ী সদস্যদের যাচাই-বাছাই পুর্বক সদস্য পদ বিষয়ক চার সদস্যের একটি যাচাই-বাছাই কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares