বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রাম নগরীতে বস্তিতে আগুন লেগে বৃদ্ধার মৃত্যু

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১ | ৬:৫০ পূর্বাহ্ণ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২১ | ৬:৫০ পূর্বাহ্ণ
চট্টগ্রাম নগরীতে বস্তিতে আগুন লেগে  বৃদ্ধার মৃত্যু

সাম্পান ডেস্ক

চট্টগ্রাম নগরীতে বস্তিতে আগুন লেগে রোজিয়া বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।এইসময় এই বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে তার মেয়েও দগ্ধ হয়েছে।তার অবস্থা আশংকাজনক। এ সময় পাঁচটি কাঁচা ঘর আগুনে পুড়ে যায়।

আজ রবিবার সকাল ৬টার দিকে নগরীর আকবরশাহ থানার বিশ্ব কলোনি এলাকায় এই ঘটনা ঘটে।

চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটস্থলে গিয়ে ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একজনের মৃত্যু, একজন দগ্ধ হওয়ার পাশাপাশি ৫ টি কাঁচাঘর পুড়ে যায়।

এই বিষয়ে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. জহির হোসন বলেন,আগুনে দগ্ধ হয়ে রেজিয়া নামে এক মহিলার মৃত্যু হয়। তাকে বাঁচাতে গিয়ে মেয়েও দগ্ধ হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মেয়েকেও হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares