বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৩ | ৯:৫৩ পূর্বাহ্ণ আপডেট: ৭ জানুয়ারি ২০২৩ | ৫:৫৭ অপরাহ্ণ
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

সাম্পান ডেস্ক
বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (৭ জানুয়ারি)  শনিবার সকাল ১১টায় আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংগঠনের আহ্বায়ক, বিশিষ্ট মৎস্যজীবী লীগ নেতা আলহাজ্ব সৈয়দ আহম্মদের সভাপতিত্বে এ অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন চৌধুরী, মো. হাবিব উল্লাহ, এম এ সালাম, কার্যনির্বাহী সদস্য মো. শহিদুল ইসলাম, নজরুল ইসলাম মোস্তাফিজ, এ টি এম জসিম উদ্দিন, মো. সেহাব উদ্দিন, মো. আমিন চৌধুরী, কৃষিবিদ স্নেহজয় চৌধুরী টিটু, হানিফুল ইসলাম চৌধুরী, একরামুল হক বাবুল, কফিলুল করিম, মো. সাইফুল ইসলাম, মো. হোসেন উদ্দিন।

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে মৎস্যখাতের উন্নয়নে ও মৎস্যজীবীদের কল্যাণে নানা কল্যাণমুখী উদ্যোগ গ্রহণ করেছে। এর সুফল ভোগ করছেন মৎস্যজীবীরা। সভায় আগামী ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান, আলোচনা সভা এবং সংগঠনের আগামী কর্মসূচিগুলোর আহ্বান আহ্বায়কের সিদ্ধান্তে পালন করার, সংগঠনবিরোধী কার্যক্রম বন্ধ করার, কেন্দ্রীয় কমিটির সাথে জেলা কমিটির সমন্বয়করণ, সংগঠনের সকল কর্মকর্তাদের সমন্বয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় অন্যান্যের মধ্যে মুছা সিকদার, মো. নাছির উদ্দিন, বাবুল দাশ, মনোরঞ্জন দাশ, ইঞ্জিনিয়ার মো. এমরান, ছোটন সরকার, দীপক দে উপস্থিত ছিলেন।

এসআই/

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares