বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে শান্তি এক্সপ্রেসের এসি বাস সার্ভিস চালু

প্রকাশ: ৮ জুলাই ২০২২ | ৮:১৭ অপরাহ্ণ আপডেট: ৮ জুলাই ২০২২ | ৮:১৯ অপরাহ্ণ
চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে শান্তি এক্সপ্রেসের এসি বাস সার্ভিস চালু

নিজস্ব প্রতিবেদক

তীব্র গরমে যাত্রীদের সতেজ ও আরামদায়ক ভ্রমণের লক্ষ্যে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে প্রথম বারের মতো এসি বাস সার্ভিস চালু করেছে শান্তি এক্সপ্রেস।

শুক্রবার (৮ জুলাই) বিকেল ৫টার দিকে খাগড়াছড়ি শহরের নারিকেল বাগানস্থ শান্তি কাউন্টার থেকে ফিতা কেটে এই সার্ভিসটির উদ্বোধন করেন প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি ডিজিএফআই’র অধিনায়ক (ডেট কমান্ডার) কর্ণেল সরদার ইসতিয়াক আহমেদ।

এতে প্রধান অতিথি বলেন, নতুন শান্তি এক্সপ্রেস ও শান্তি পরিবহনের নতুন এসি বাস সার্ভিস যাত্রী সেবার মানকে আরো এগিয়ে নিয়ে যাবে। সে সাথে পর্যটন এলাকা হিসেবে যাত্রীদের সুযোগ-সুবিধা ও সেবার মান্নোয়নে শান্তি পরিবহণ অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে পরিবহণ সেক্টরে সফলতায় নিজেদের দক্ষতা উন্নয়ন ও উন্নত সেবার কোন বিকল্প নেই বলে উদ্বোধন পূর্ববর্তী আলোচনা সভার বক্তব্যে তিনি উল্লেখ করেন।

এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদেব কুমার মালো, খাগড়াছড়ি সড়ক পরিবহণ মালিক গ্রুপের সভাপতি হাজী মো: মাহাবুব উল আলম,সাধারন সম্পাদক হাজী খলিলুর রহমান খোকন,উপদেষ্টা হাজী খোরশেদ আলম,চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক ফারুক খান,মো জাফার,সাংগঠনিক সম্পাদক শাহ জাহান, মো কামাল,মো মনছুর আলম, মো সামশু আলম,জেলা দুর্নীতি দমন কমিটির আহ্বায়ক সুদর্শন দত্ত,খাগড়াছড়ি সড়ক পরিবহণ মালিক গ্রুপের সদস্য আশিষ বরন রায়, অফিস সহকারী সুমন চন্দ্র নাথসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়,আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হওয়া এসি বাস সার্ভিসটি চট্টগ্রাম-নাজিরহাট খাগড়াছড়ি বাস মালিক সমিতি ও খাগড়াছড়ি সড়ক মালিকগ্রুপের যৌথ ভাবে পরিচালিত হবে।জনপ্রতি ৩২০ টাকা করে টিকেটের মাধ্যমে সকাল ৭টা চট্টগ্রাম হইতে ও বিকাল ৫টায় খাগড়াছড়ি হইতে এসি বাস সার্ভিসটি খাগড়াছড়ির যাত্রীদের সেবা প্রদানের করবেন বলে জানান পরিবহণ কর্তৃপক্ষ।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares