বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

প্রকাশ: ১০ জুন ২০২৩ | ১২:২৮ অপরাহ্ণ আপডেট: ১০ জুন ২০২৩ | ১২:৩৯ অপরাহ্ণ
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

সাম্পান ডেস্ক

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মো. মঞ্জুর আলম (৬১) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

শনিবার (১০ জুন) সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মঞ্জুর আলম কক্সবাজারের টেকনাফ থানার উত্তর শীলখালী এলাকার মো.মোতালেবের ছেলে। কারাগারের কয়েদির নম্বর ৬৪৮৯/এ। তিনি টেকনাফ থানার মামলা নম্বর ৭০ (২৯/৮/১৯) এর আসামি ছিলেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহীম বলেন, ৯ জুন শুক্রবার রাত এগারোটার দিকে কারাগারের ভেতরেই অসুস্থ হয়ে পড়েন মঞ্জুর। কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares