বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২ | ৮:১০ পূর্বাহ্ণ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২২ | ৮:১৯ পূর্বাহ্ণ
চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের  দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম সরকারি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ৫ জন আহত হয়।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ও সেক্রেটারি সুভাষ মল্লিক সবুজ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতদের মধ্যে ৩ জনের পরিচয় শনাক্ত করা গেছে।তারা হলেন সমাজ বিজ্ঞান চতুর্থ বর্ষের জিয়াউদ্দিন আরমান, ইতিহাস তৃতীয় বর্ষের নাইমুল হক আসিফ ও সমাজ বিজ্ঞান ১ম বর্ষের শহিদুল ইসলাম।তারা সবাই সেক্রেটারি সবুজ গ্রুপের কর্মী বলে জানা যায়।

তবে কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, কোনো কারণ ছাড়াই আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে আহত করেছে সাধারণ সম্পাদকের নেতৃত্বে বহিরাগতরা।তারা সাধারণ শিক্ষার্থীদের ওপরও হামলা চালিয়েছে। এতে রাজ নামের এক সাধারণ শিক্ষার্থী আহত হয়েছেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares