প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৩ | ৬:৪৬ অপরাহ্ণ আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৩ | ৭:১২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
অবশেষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।এতে আগের কমিটির সেক্রেটারি এসএম রাশেদুল ইসলামকে সভাপতি ও সীতাকুণ্ড উপজেলার সভাপতি মোহাম্মদ শাহজাহানকে সাধারণ সম্পাদক করা হয়।
সোমবার রাতে সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সেক্রেটারি মাইনুল হাসান স্বাক্ষরিত প্রেস রিলিজে এই তথ্য জানানো হয়।
