বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ: ২০ অক্টোবর ২০২২ | ১:১৯ অপরাহ্ণ আপডেট: ২০ অক্টোবর ২০২২ | ১:৩৭ অপরাহ্ণ
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

সারাদেশে নেতাকর্মীদের জামিন বাতিল,গ্রেফতার, পুলিশ- ছাত্রলীগের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ করেছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি।

বৃহস্পতিবার ১১টার সময় নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সালাউদ্দীনের সভাপতিত্বে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের পরিচালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, ইউনুস চৌধুরী, নুরুল আমীন, নুরুল আমীন চেয়ারম্যান,জসীম উদ্দীন শিকদার, এডভোকেট আবু তাহের, জসীম উদ্দিন চৌধুরী, সেলিম চেয়ারম্যান, সায়েদ চৌধুরী, আনোয়ার হোসেন, ফিরোজ মেম্বার, জাকির হোসেন, হাসান জসীম, সরওয়ার উদ্দিন সেলিম বক্তব্য রাখেন।

সমাবেশে সভাপতির বক্তব্যে আলহাজ্ব সালাহ উদ্দিন বলেন, সারাদেশে ধরপাকড়, মিথ্যা মামলা, গ্রেফতার, জামিন বাতিল করে নেতাকর্মীদের কারাগারে প্রেরণ, পুলিশি হামলা ও আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের বন্ধ করতে হবে।

যুগ্ন আহবায়ক জনাব এম এ হালিম বলেন, জেল জুলুম নির্যাতন করে ক্ষমতায় থাকতে পারবেন না।

ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, আমরা জেলে যেতে এবং মরার জন্য প্রস্তুত। এখন তাড়াতাড়ি বিদায় নিন।না হলে অবস্থা ভয়াবহ হবে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares