বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা নুরুল আবসারের ইন্তেকাল

প্রকাশ: ২ জানুয়ারি ২০২৩ | ১০:৫৬ পূর্বাহ্ণ আপডেট: ২ জানুয়ারি ২০২৩ | ১১:২৬ পূর্বাহ্ণ
চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা নুরুল আবসারের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সাবেক আমীর মাওলানা নুরুল আবছার ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ সোমবার দুপুর ১২ টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

মাওলানা নুরুল আবসার উত্তর চট্টগ্রামের রাউজানের বাসিন্দা। তবে তিনি পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে নগরের অক্সিজেন পাঠানপাড়া এলাকায় বসবাস করে আসছিলেন। তিনি একটি মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্বপালন করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ সোমবার এশারের নামাজের পর নগরীর অক্সিজেনের পাঠানপাড়া মসজিদের সামনে মাওলানা নুরুল আবসারের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares