বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৩ | ৩:২২ অপরাহ্ণ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৩ | ৩:২২ অপরাহ্ণ
চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বর্তমান কর্তৃত্ববাদী সরকার বাংলাদেশ রাষ্ট্রকাঠামোকে ভেঙে চুরমার করে ফেলেছে। তারা এখন প্রশাসন, বিচার বিভাগ, রাষ্ট্রযন্ত্র, এমনকি গণমাধ্যমকেও নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। আওয়ামীলীগ জোর করে ক্ষমতায় ঠিকে আছে। তারা এখন তত্ত্বাবধায়ক সরকারের বিরোধীতা করছে। কারণ আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনকে ভয় পায়। তারা জানে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হলে তারা জিততে পারবে না। তাই তারা নির্বাচনী ব্যবস্থাটাকেই ধ্বংস করে দিয়েছে। কিন্তু এসব করে আওয়ামীলীগের শেষ রক্ষা হবেনা। বিএনপির আন্দোলনের অংশ হিসেবে আগামী ৪ ফেব্রুয়ারী শনিবার কেন্দ্র ঘোষিত চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

তিনি শুক্রবার (২৭ জানুয়ারী) বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে আগামী ৪ ফেব্রুয়ারী শনিবার কেন্দ্রীয় বিএনপি ঘোষিত চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির প্রস্ততি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে একটি ঘরে বন্দি করে রেখেছে। বাংলাদেশের জনগণ গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে রাষ্ট্র গড়ে তুলেছিল, সেই রাষ্ট্রের মালিকানা আজ তাদের হাতে নেই। তাই জনগণের অধিকার ফিরিয়ে আনতে নিরপেক্ষ সরকারের অধীন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন হতেই হবে। যদি নিরপেক্ষ সরকার না থাকে, বিএনপি সে নির্বাচন মেনে নেবে না।

এতে প্রধান বক্তার বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য এই সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এই সরকার থাকলে দেশে গণতন্ত্র ফিরে আসবে না। তাই ফয়সালা হবে রাজপথে। রাজপথে যখন নেমেছি, আদায় করে ছাড়বো। তাদেরকে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করতে বাধ্য করবো।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সি. যুগ্ম আহবায়ক এম এ হালিমের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক নুরুল আমিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া। বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী, আলহাজ্ব সালাউদ্দিন, নূর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, কাজী সালাউদ্দিন, আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, আবু আহমেদ হাসনাত, এড. আবু তাহের, আওয়াল চৌধুরী, সেলিম চেয়ারম্যান, ইউছুপ নিজামী, মোবারক হোসেন কাঞ্চন, আহসানুল কবির রিপন, উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান জসিম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আকবর আলী, কৃষক দলের সভাপতি বদিউল আলম বদরুল, ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল আলম জনি, মুক্তিযোদ্ধাদলের ফজল বারেক, শ্রমিকদলের সৈয়দ নাসির উদ্দীন, জাসাসের কাজী সাইফুল আলম টুটুল, মৎস্যজীবীদলের শফিউল আলম, তাতীদলের মো. ছিদ্দিক, বিএনপি নেতা আনোয়ার হোসেন, জহির আজম চৌধুরী, কাজী মহিউদ্দিন প্রমূখ।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares