সাম্পান ডেস্ক
চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসিন খাঁন তরুণ ও বোয়ালখালী উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল ছত্তারের বিরুদ্ধে একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।
এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মেসার্স এবি এন্টারপ্রাইজ নামে একটি ওয়েস্টিজের মালিক মোহাম্মদ আবছার উদ্দিন গতকাল মঙ্গলবার বোয়ালখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
ভুক্তভোগী ব্যবসায়ী সাবেক বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক সহসভাপতি মো.আবছার উদ্দিন বলেন,দীর্ঘদিন ধরে এলাকায় ব্যবসা করি। আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান
বোয়ালখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রায়খালী ব্রিজ এলাকায়। ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডা.মহসিন খাঁন তরুণ ও আব্দুল ছত্তার চাঁদা দাবি করে। এছাড়াও প্রতি মাসে ৫০ হাজার টাকা করে চাঁদা দাবি করে। তিনি আরও বলেন,থানায় লিখিত অভিযোগ করেছি। চাঁদাবাজির কথা লিখলে মামলা করতে হবে। যার কারণে হুমকি-দামকি দেওয়ার ঘটনায় থানায় জিডি করা হয়েছে।
অভিযোগের বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসিন খাঁন তরুণ বলেন, আমার বয়স ৭৪ বছর। আমি চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়। সম্প্রতি আমাকে
উপজেলায় মারধর করেছে,সেই ঘটনাকে অন্য দিকে নিয়ে যেতে চাঁদাবাজির অভিযোগ করা হয়েছে।
চাঁদাবাজির বিষয়ে কেন্দ্রীয় বিএনপি’র শ্রম সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এম নাজিম উদ্দিন বলেন, আমাদের কাছে কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, আমাদের থানায় হুমকি-দামকি দেওয়ার ঘটনায় জিডি হয়েছে। সেটার আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
