বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

স্কলাস্টিকায় ৫ন শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানি: এবার জীবনের নিরাপত্তা চেয়ে অধ্যক্ষের জিডি

প্রকাশ: ৪ জুলাই ২০২৪ | ১:১৫ পূর্বাহ্ণ আপডেট: ৪ জুলাই ২০২৪ | ৩:১৯ পূর্বাহ্ণ
স্কলাস্টিকায়  ৫ন শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানি: এবার জীবনের নিরাপত্তা চেয়ে অধ্যক্ষের জিডি

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন সেন্ট স্কলাস্টিকা বালিকা স্কুল অ্যান্ড কলেজের আলোচিত ৫ম শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় এবার জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সেলিন কস্তা ।সেখানে প্রতিষ্ঠানটির কয়েকজন শিক্ষক তাকে হুমকি ধমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন।

সোমবার (১ জুলাই) কোতোয়ালি থানায় তিনি সাধারণ ডায়েরি করেন।

সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, স্কলাস্টিকা স্কুল একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। সেখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে তার উপর বিভিন্ন মানসিক নির্যাতন করা হচ্ছে।পাশাপাশি কয়েকজন শিক্ষক তকে হুমকি ধমকি দিচ্ছেন।এই ঘটনায় জীবনে নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়ায় তিনি প্রশাসনের সহায়তা চাচ্ছেন।

সাধারণ ডায়েরির বিষয়ে জানতে চাইলে সেলিন কস্তা  বলেন, আমাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।হুমকি ধমকি দেয়া হচ্ছে।একারণে নিরাপত্তা চেয়ে আমি থানায় সাধারণ ডায়েরি করেছি।এর বেশি আমি কথা বলতে পারবো ন।আপনি থানায় কথা বলেন।

ওই সাধারণ ডায়েরির তদন্ত কর্মকর্তা এসআই বাবলু কুমার পাল বলেন,স্কলাস্টিকার ঘটনায় এখন এই প্রতিষ্ঠানে শিক্ষকদের দুইটি পক্ষ তৈরি করছে।একপক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ করছেন।সর্বশেষ অধ্যক্ষ ম্যাডাম জীবনের নিরাপত্তা চেয়ে একটা সাধারণ ডায়েরি করেছেন।বিষয়টি আমরা ভালোভাবে খোঁজ খবর নিচ্ছি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক বলেন, ‘ স্কলাস্টিকার ঘটনায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে আমরা কাজ করছি। আমরা ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের করা মামলার দুই আসামিকেই গ্রেফতার করেছি।তারা এখন কারাগারে আছেন।এরমধ্যে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ একটি জিডি করেছেন।বিষয়টিও আমরা খতিয়ে দেখছি।

প্রসঙ্গত, পরীক্ষার খাতায় নম্বর কমিয়ে দেওয়ার ভয় দেখিয়ে যৌন নির্যাতনের অভিযোগে গত ১১ জুন স্কলাস্টিকা স্কুলের ওই শিক্ষার্থীর মা মরিয়ম সুলতানা বাদী হয়ে কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় শিক্ষক মো. রকিব উদ্দিন (৩৫) ও সুরজিত পালকে (৩৩) আসামি করা হয়। ইতোমধ্যে এই দুই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares