নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে ভারতের ভিসা নিতে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। অজিত কুমার (৭০) নামের এই বৃদ্ধ স্ট্রোক জনিত কারণে মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা যায়।এক বৃদ্ধ মারা গেছেন।
সোমবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে নগরের খুলশীর ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মৃত অজিত কুমারের বাড়ি রাউজান উপজেলায়।তিনি চিকিৎসার জন্য ভারতে যাওয়ার ভিসা নিতে এসেছিলেন।এর আগে তিনি গরমের মধ্যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকায় অসুস্থ হয়ে নিচে পড়ে যান।মুলত সেখানেই তার মৃত্যু হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, কয়েকদিন ধরে ইন্ডিয়ান ভিসা সেন্টারের সামনে প্রচন্ড ভীড় চলছে।গতকাল বিকেলে ভিড়ের মধ্যে এক বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্ট্রোক করেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছি।
