নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনার ড. রাজীব রঞ্জনের বাস ভবনে হামলা করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ১.৪০ এর দিকে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ৩/৪ রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করে।
এতে একজন পুলিশ সদস্য ও একজন শিক্ষার্থী আহত হয়েছে।
তাদের দুজনকে পাশের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ ও ছাত্রদের মাঝে বেশ কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিক্ষুব্ধকারীরা আশে পাশে অবস্থান করছেন।
পুলিশ কমিশনার হাসিব আজিজ সাংবাদিকদের জানান, ভারতীয় হাই কমিশনার বাস ভবনে ছিল। তিনি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন দ্রুত একশন নেয়ার জন্য। তিনি জানান, বিক্ষোভকারীরা হাই কমিশনারের বাসভবন লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ তাদেরকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় ১২ জনকে আটক করে।
রহা
