নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন,’আগামী দুই বছর পর নির্বাচন।এবারের নির্বাচনের বিএনপি – জামায়াত জোট মরণকামড় দিবে।আমাদেরকে এখন থেকে তাই চোখ কান খোলা রাখতে হবে। আপনারা নিজ নিজ এলাকার বিএনপি জামায়াতের তালিকা তৈরি করে মহানগর অফিসে জমা দিবেন।তাদেরকে কোনভাবেই ছাড় দেয়া যাবেনা।’
সোমবার বিকালে মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতারা তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি এসব কথা বলেন।
আ জ ম নাসির বলেন,বিএনপি এখনা ঝালকাঠির নৌ-দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের ঘটনা নিয়েও মিথ্যাচার করছে।এসব তাদের রাজনৈতিক দেওলিয়ার লক্ষণ। এদের ষড়যন্ত্র সম্পর্কে জাতির কাছে তুলে ধরতে হবে।
তিনি বলেন, নির্বাচনের জন্য আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।এই কারণে আমরা ইউনিট পর্যায় থেকে যোগ্য নেতৃত্ব তুলে আনার চেষ্টা করছি।তাই সব ইউনিটে সম্মেলন করছি।কারণ তৃণমূল পর্যায়ে ভিত্তি মজবুত থাকলে দল শক্তিশালী হবে।
এই সময় অন্যান্যদের মধ্যে মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী মো. হোসেন, সাংস্কৃতিক সম্পাদক হাজী আবু তাহের, খুলশী থানা আওয়ামী লীগের আহ্বায়ক মো. হোসেন হীরন উপস্থিত ছিলেন।
