বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রামে বিআরটিএ’র অভিযানে ৫৭ হাজার টাকা জরিমানা

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫ | ৯:১১ অপরাহ্ণ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ | ২:০৫ অপরাহ্ণ
চট্টগ্রামে বিআরটিএ’র  অভিযানে ৫৭ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা রোধকল্পে ও সড়ক শৃঙ্খলা নিশ্চিতকরণের লক্ষে রোড শো ও অভিযান পরিচালনা করেছেন বিআরটিএ। এসময় ১০ মামলায় ৫৭ হাজার টাকা ও নিবন্ধনহীন ২ টি অটোরিকশা ডাম্পিং করা হয়।

শনিবার (২৫ জানুয়ারি ) ঝুঁকিপূর্ণ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে কর্ণফুলীর মইজ্জারটেক ও বাকলিয়ার কালামিয়া বাজারে অভিযান পরিচালনা করা হয়।

দুটি বিশেষ অভিযানের নেতৃত্ব দেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের অন্তর্গত আদালত-১২ এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান । উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্ট মেট্রো-১, ২ ও জেলা সার্কেলের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা।

এর আগে সকালে নগরীর জিইসি মোড় এলাকায় একটি রোড শো-এর আয়োজন করা হয়। এতে যানবাহনের মালিক, চালক, পথচারী ও যাত্রীদের জন্য সচেতনতামূলক বিভিন্ন লিফলেট, ব্রশিয়ার ও স্টিকার বিতরণ করা হয় ।

রোড শো-তে বিআরটিএ, চট্টগ্রামের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, বিআরটিসি চট্টগ্রামের বাস ও ট্রাক ডিপোর কর্মকর্তাবৃন্দ, সড়ক ও জনপদ বিভাগ, চট্টগ্রামের কর্মকর্তাবৃন্দ এবং সিএমপি চট্টগ্রামের ট্রাফিক বিভাগ।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares