বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রামে পৃথক অভিযানে মোটরসাইকেলসহ আটক ৪

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৪ | ৫:৪৮ অপরাহ্ণ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৪ | ৫:৪৮ অপরাহ্ণ
চট্টগ্রামে পৃথক অভিযানে মোটরসাইকেলসহ আটক ৪

সাম্পান ডেস্ক

বায়েজিদ ও হাটহাজারী রোডে অভিযান চালিয়ে ৪টি মোটরসাইকেলসহ ৪ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) পুলিশ।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) নগরীর বায়েজিদ থানার ওয়াজেদিয়া চেয়ারম্যান মার্কেটের দুবাই মোটর সাইকেল গ্যারেজের সামনে ও চট্টগ্রাম-হাটহাজারী রোডের সার্স বার আউলিয়া স-মিলের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরাকৃতরা হলো সেকান্দর(৩০), মোঃ সিরাজ প্রকাশ মারুফ (২৬), আলী রেজা ফারহান((২০) ও মোঃ আতিক হাসান (১৯)

মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) পুলিশ পরিদর্শক মোঃ আতিকুর রহমান বলেন, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ থানার ওয়াজেদিয়া চেয়ারম্যান মার্কেটের দুবাই মোটর সাইকেল গ্যারেজের সামনে এবং চট্টগ্রাম-হাটহাজারী রোডের মেসার্স বার আউলিয়া স-মিলের সামনে অভিযান পরিচালনা করে মোট ৪টি চোরাই মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে বায়েজিদ থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares