বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রামে পুলিশ থেকে লিখিতভাবে বিক্ষোভের অনুমতি চাইলো জামায়াত

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:৪৬ পূর্বাহ্ণ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:৪৬ পূর্বাহ্ণ
চট্টগ্রামে পুলিশ থেকে লিখিতভাবে বিক্ষোভের অনুমতি চাইলো জামায়াত

সাম্পান ডেস্ক

আগামী ২৫ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৩টায় চট্টগ্রাম মহানগরীতে বিক্ষোভ মিছিল করার লিখিত অনুমতি ও সহযোগিতা চেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন করেছে জামায়াতে ইসলামী।

আজ বুধবার দুপুর ২টায় অনুমতির লিখিত আবেদনপত্র নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে যান জামায়াতপন্থী আইনজীবি এডভোকেট শামসুল আলমের নেতৃত্বে ১৪ জনের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের বাকিরাও জামায়াত ঘরনার আইনজীবী বলে পরিচিত।

জামায়াতের চট্টগ্রাম মহানগরীর অফিস সেক্রেটারি এএইচএম কামাল স্বাক্ষরিত আবেদন পত্রে বলা হয়, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের মুক্তি ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে ২৫ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার বিকাল ৩টায় চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। বিক্ষোভ কর্মসূচি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

প্রতিনিধি দলে ছিলেন সিনিয়র আইনজীবি এডভোকেট সৈয়দ এহতেশামুল হক, চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির কার্যকরি কমিটির সাবেক সহকারী সেক্রেটারি এডভোকেট কবির হোসাইন, এডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস, এডভোকেট আফসারুর রশীদ, এডভোকেট জিয়াউল হক জিয়া, এডভোকেট ফজলুল বারী, এডভোকেট ফরিদুল আলম, এডভোকেট আরিফুর রহমান, এডভোকেট আবুল মোজাফফর, চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির কার্যকরি কমিটির নির্বাচিত সদস্য এডভোকেট মিনহাজ উদ্দিন, এডভোকেট আবদুল্লাহ আল গালিব, এডভোকেট মিনহাজ উদ্দিন, এডভোকেট মো. হারুন চৌধুরী।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares