প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪ | ৩:৫৮ অপরাহ্ণ আপডেট: ২৭ এপ্রিল ২০২৪ | ৬:২২ অপরাহ্ণ
সাম্পান ডেস্ক
চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালের ক্যাথল্যাবে এই প্রথম এক রোগীর মস্তিষ্কের এঞ্জিওগ্রাম সফলভাবে সম্পন্ন করা হয়েছে।এর মধ্যে দিয়ে হাসপাতালটির স্ট্রোক ও ইন্টারভেনশন নিউরোলজির চিকিৎসাক্ষেত্রে নতুন দিগন্ত সূচনা হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) রোগীর মস্তিষ্কের এঞ্জিওগ্রাম সফলভাবে সম্পন্ন হয়।
এই বিষয়ে ডা. এস এম আরাফাত আমিন বলেন, এখন হতে চট্টগ্রামের সাধারণ মানুষ নিয়মিতভাবে স্ট্রোক রোগীদের জন্য মস্তিষ্কের এঞ্জিওগ্রাম ,ক্যারোটিড ও অন্যান্য রক্তনালির স্ট্যান্টিং এবং স্ট্রোকের আধুনিকতম চিকিৎসাসেবা সপ্তাহের প্রতি বৃহস্পতিবার চলমান থাকবে।
তিনি বলেন,হার্টের চিকিৎসায় পার্কভিউ ক্যাথল্যাব যেভাবে অগ্রণী ভূমিকা রেখে চলছে , স্ট্রোক ও ইন্টারভেনশন নিউরোলজির আধুনিকতম চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে অত্র ক্যাথল্যাব বদ্ধ পরিকর।
