বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রামে পর্নোগ্রাফি ও চাঁদাবাজি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬ | ২:১৯ অপরাহ্ণ আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৬ | ২:১৯ অপরাহ্ণ
চট্টগ্রামে পর্নোগ্রাফি ও চাঁদাবাজি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সাম্পান ডেস্ক: 
চট্টগ্রামে পর্নোগ্রাফি ও চাঁদাবাজি মামলার পলাতক আসামি রাকিবুল ইসলাম আসিফ (২১) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

সোমবার বিকেল পৌণে ৫টার দিকে নগরীর আকবরশাহ থানার মিনার চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাকিবুল ইসলাম আসিফ চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার নিউ মনছুরাবাদ এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার রফিকুল ইসলাম মিয়ার ছেলে।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত বছরের ১৬ আগস্টে দায়ের করা পর্নোগ্রাফি ও চাঁদাবাজি মামলার পলাতক আসামি হিসেবে রাকিবুল ইসলাম আসিফ দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares