নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরে নিজের কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাবা নাসির মোল্লাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা ব এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত মো. নাছির মোল্লা (৩৫) ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার পশ্চিম শৌলজালিয়া এলাকার মৃত জলিল মোল্লার পুত্র।তবে দীর্ঘদিন ধরে তিনি নগরের উত্তর পতেঙ্গা ডেবার পাড় হাউজিং কলোনী রোডে মনছুরে বসবাস করতেন।তিনি পেশায় রাজমিস্ত্রী।
আদালতের সরকারি কৌঁসুলি খন্দকার আরিফুল আলম বলেন, “নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১) ধারা অনুযায়ী ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।”
রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
আইনজীবী আরিফুল আলম বলেন, “পিতা হয়ে নিজের সন্তানকে ধর্ষণ করা একটি গুরুতর অপরাধ। পিতা- কন্যার সম্পর্ক অত্যন্ত পবিত্র। নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের জন্য এ ধরনের ঘটনা অত্যন্ত খারাপ দৃষ্টান্ত। এ ধরনের ঘটনায় পারিবারিক সম্পর্কের প্রতি মানুষের বিশ্বাস ক্ষতিগ্রস্ত হতে পারে।
