প্রকাশ: ৩০ মে ২০২৪ | ১:১৪ অপরাহ্ণ আপডেট: ৩০ মে ২০২৪ | ১:১৬ অপরাহ্ণ
সাতকানিয়া প্রতিনিধি :
চট্টগ্রামের সাতকানিয়ায় ধান চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সাতকানিয়া উপজেলার আমিলাইশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সরোয়ার বাজার এলাকায় বুধবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. মহিউদ্দিন (৩২), তিনি সাতকানিয়া উপজেলার ছদহা ইউনিয়নের বাসিন্দা।
সাতকানিয়া থানার ওসি প্রিটন সরকার বলেন, স্থানীয় লোকজন ধান কেটে শাহ পারওয়াল মাদ্রাসার নির্মাণাধীন ভবনে রেখেছিলেন। সেখান থেকে আগেও ধান চুরি হয়েছিল। সেজন্য তারা পাহারায় ছিলেন।
“রাত সাড়ে ১০টার দিকে ছোট একটি পিকআপ নিয়ে তিন জন ধান চুরি করতে যায়। পাঁচ বস্তা ধান তারা গাড়িতে তুলে ফেলে। স্থানীয় লোকজন তাদের দেখে ধাওয়া করে একজনকে ধরে ফেলে। অন্য দুইজন পালিয়ে যায়।”
ওসি বলেন, “লোকজনের প্রহারে মহিউদ্দিনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।”
এআকে/সাম্পান
